হাতীবান্ধায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ 
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ইউএনও সামিউল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ, পিআইও ফেরদৌস আহমেদ ও সিন্দুর্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরল আমিন প্রমুখ।
উল্লেখ্য , হাতীবান্ধা উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ৫শ’ ১০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১০ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি টিএসপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
নয়খবর/হাসান-/এস
Share Button