সিংড়ার বিয়াশ গ্রামে প্রাচীন কাঠের মুর্তি উদ্ধার নিয়ে হৈ চৈ

 

সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় প্রাচীন কাঠের মুর্তি উদ্ধার নিয়ে উৎসুক জনতার মাঝে হৈ চৈ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বিয়াশ গ্রামের কারীকর পাড়ার স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ মাহফুজুর রহমানের পুরাতন পুকুর খনন কালে প্রাচীন কাঠের মুর্তি উদ্ধারের পর এই হৈ চৈ এর ঘটনা ঘটে।

 

স্থানীয় ও প্রত্যক্ষ দর্শীরা জানায়, বিয়াশ আদিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের র্পুব পাশে মাহফুর রহমানের পুকুর খননের সময় কাদায় মিশ্রিত একটি মুর্তি বের হয়। মুর্তিটি মুল্যবান ধাতবের তৈরী বলে উৎসুক জনতার ভীড় লেগে যায়। এসময় স্থানীয় ৫ নং ওর্য়াডের ইউপি সদস্য মোঃ কামাল হোসেন মুর্তিটিকে উদ্ধার করে ডাহিয়া ইউনিয়ন পরিষদে জমা দেন । পরে স্থানীয়রা মুর্তিটির গায়ে থাকা কাদা সরিয়ে ফেললে শাল কাঠের নমুনা টের পায়। এ নিয়ে উৎসুক জনতার মাঝে হৈ চৈ শুরু হয়। পুলিশ খবর পেয়ে কাঠের মুর্তিটিকে উদ্ধার করে সিংড়া থানায় নিয়ে যান।

নয়াখবর/হাসান/এস

Share Button