ঠাকুরগাঁওয়ে রবিবার থেকে সন্ধ্যার পর ঔষধের দোকান ছাড়া সকল প্রকার দোকান বন্ধ ঘোষণা

মেহেদী হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি : প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল রবিবার (৫ এপ্রিল) থেকে ঠাকুরগাঁওয়ে সন্ধ্যা সাড়ে সাতটার পর ঔষধের দোকান ছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ সকল প্রকার দোকান বন্ধ রাখার ঘোষনা দিয়েছেন জেলা প্রশাসন।

জনস্বার্থে দেওয়া এ নির্দেশনা অমান্য করলে জরিমানাসহ আইনের আওতায় আনা হতে পারে বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় প্রশাসন প্রয়োজনে কঠোর অবস্থান গ্রহন করবে। বর্তমানে কঠিন সময় পার করছে জেলার মানুষ। কিছুটা কষ্ট হলেও আমাদের সকলের জীবন রক্ষায় সামান্য কষ্টটুকু করতেই হবে। তা না হলে বিপর্যয়ে পড়তে হতে পারে। তাই জেলা প্রশাসকের নির্দেশে এ নিষেধাজ্ঞা জারি করা হলো। আমরা প্রশাসনের পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষদের খাদ্য সামগ্রী প্রদানে সর্বোচ্চ চেষ্টা করছি। নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে আপনারা কয়েকটা দিন কষ্ট করে ঘরে থাকুন।

নয়াখবর/হাসান/এস 

Share Button