কালীগঞ্জে গ্রাম পুলিশের হাতে গাজাসহ আটক ১

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ  

সম্প্রতি মাদকের অবস্থান জিরো টলারেন্সে নিয়ে আসার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছেন তারই অংশ হিসেবে লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানার দিক নির্দেশনায় ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে ব্যাপক তৎপরতা চালাচ্ছে।

এরই অংশ হিসেবে শুক্রবার (০৩ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে ৪নং দলগ্রাম ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ শরিফুল ইসলাম ১০ কেজি গাজাসহ বেলাল হোসেন ( ২৫ ) নামে একজনকে আটক করে
থানা পুলিশের হাতে সোর্পদ করেছে । এসময় পালিয়ে যায় আরও দুই জন।

পলাতক দুজনের নাম আটক বেলাল হোসেন
থানায় স্বীকার করেন, তারা হলেন, কালীগঞ্জ উপজেলার চৌধুরীরহাট এলাকার আঃ সাত্তারের ছেলে সাজু মিয়া (৩০ ) এবং একই উপজেলার কালভৈরব বাজার এলাকার মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে স্বর্ন ব্যাবসায়ী আব্দুস সালাম বানিয়ার ছোট ভাই আব্দুর রহমান বানিয়া(৩৫)।

আটক বেলাল হোসেন কালীগঞ্জ উপজেলার মুন্সীরবাজার এলাকার ফজিয়ার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, অটোরিক্সাটি দ্রুত গতিতে পাটওয়ারীটারী বাজার দিয়ে যাচ্ছিল। এমন সময় সন্দেহমুলক গ্রাম পুলিশ শরিফুল ইসলাম অটোরিকশাটি থামিয়ে তল্লাশী করে ১০ কেজি গাজাসহ তাকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে কালীগঞ্জ থানার ওসি তদন্ত ফরহাদ মন্ডল, এসআই তুষার চন্দ্র রায়সহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে অটোরিকশাসহ তাকে আটক করে থানায় নিয়ে যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বেলালসহ পলাতক দু’ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
শনিবার আটককৃতকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত করতে কালীগঞ্জ থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। পুলিশের এ অভিযানে ইতোমধ্যেই মাদক ব্যবসায়ীদের মধ্যে আতংঙ্ক ছড়িয়ে পড়েছে।

Share Button