রমেকে প্রথম দফায় করোনা পরীক্ষা সম্পন্ন, ফলাফল ঘোষণা কাল

রাফিউল ইসলাম (রাব্বি), রংপুর:
রংপুর বিভাগের আট জেলা থেকে সংগ্রহকৃত ৪২ জন সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার বেলা তিনটার পরে পরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ল্যাব তত্ত্বাবধায়ক ডা. মোস্তাকিমুর রহমান।

তিনি বলেন, আমরা দশটার কিছুক্ষণ আগে পরীক্ষা কাজ শুরু করেছি ,পরীক্ষা শেষে এখন প্রতিবেদন তৈরীর কাজ চলছে তারপর সেটি স্বাস্থ্য অধিদপ্তর এবং আইইডিসিআর এ পাঠানো হবে সেখান থেকে আগামীকাল ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে গতকাল যদিও তিনি বলেছিলেন যে সন্দেহভাজনদের নমুনা পরীক্ষার পর আমরা এখান থেকে ফলাফল ঘোষণা করব।

তিনি আরো বলেন, আজকে ল্যাবে সন্দেহভাজনদের কোন নমুনা এসে পৌঁছায়নি।ছুটির দিন থাকায় হয়তো নমুনা সংগ্রহ করে পাঠাতে পারেনি তবে যদি কালকে নমুনা পাঠায় আমরা পরশুদিন দ্বিতীয় ধাপে আবার পরীক্ষা শুরু করতে পারব বলে আশা করেন তিনি।

Share Button