হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, ঐক্যপরিষদের মধুপুর শাখার উদ্যোগে ত্রাণ বিতরণ

মো: আ: হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ,খ্রিষ্টান ঐক্য পরিষদের টাঙ্গাইলের মধুপুর উপজেলা শাখার উদ্যোগে মধুপুর উপজেলা শাখার সভাপতি বাবু পরিমল কান্তি গোস্বামীর অর্থায়নে, আজ দুপুরে মধুপুর শহরের বিভিন্ন স্থানে অসহায়,গরীব দুস্থ মানুষদের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ, কাঁচামরিচ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন বাবু শুভ চৌহান, সজিব চন্দ্র গৌড়, হৃদয়, অপু প্রমুখ।

Share Button