মো: আ: হামিদ টাংগাইল প্রতিনিধি:
টাংগাইলের ধনবাড়ীতে ২ এপ্রিল বিকালে ২ শতাধিক গরীব ও দুস্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাসের কারনে সারাদেশে লক ডাউন থাকায় অসহায় মানুষের জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পরেছে। এমন অবস্থায় ঢাকার বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক, টাংগাইলের ধনবাড়ী উপজেলার কেরাম জানি গ্রামের এস.এম ছাইফুল এর নিজ অর্থায়নে এলাকার ২ শতাধিক গরীব ও দুস্ত লোকেদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন। এ সময় স্থানীয় মেম্বার আমিনুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক এস.এম ছাইফুল ইসলাম এর নিজ অথায়নে এলাকার মুসলিমদেম জন্য নির্মাণাধীন আজ ৩ টি মসজিদ দু‘তলা করার কাজ চলমান। একটি মসজিদ তার দাদার তোশর শেখ জামিয়া মসজিদ কেমারজানি পশ্চিম পাড়া। তিনি অবহেলীত এলাকায় একটি উচ্চ বিদ্যালয় করার উদ্ধোগ নিয়েছেন। তবে এলাকার সকলের সহযোগিতা পেলে অতিদ্রুত বিদ্যালয়ের কাজ ধরবেন বলে তিনি জানান। এলাকার মধ্য সকলের প্রাণ প্রিয় এই মানুষটি এলাকার গরীব মানুষের মাঝে বিভিন্ন সময় নানা কিছু বিতরণ করেন।
