ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার তালুক শিমুলবাড়ি গ্রামের নন্দিরকুটি এলাকায় দুটি পৃথক অগ্নিকান্ডের ঘটনায় প্রথমে ২ টি ও পরে ৬ টি বাড়ি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনও সঠিকভাবে জানা যায় নি।
জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে নন্দিরকুটি গ্রামের সৈয়দ আলীর বাড়ির গোয়ালঘরে আগুন লাগে। এতে তার বাড়িসহ পাশের ফাতেমা বেগমের বাড়িটিও পুড়ে ভষ্ম হয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করতে ছুটে আসলেও শেষ রক্ষা হয়না। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নেভায়।
সৈয়দ আলীর বাড়ি পুড়ে যাওয়া শেষে একই এলাকার তার জামাই আব্দুস ছালামের বাড়িতে আরেকটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের টীমসহ স্থানীয়রা তখন আগুন নেভাতে ছুটে যান সেখানে। সেখানেও আগুন নিয়ন্ত্রণে আনার আগেই নুরু ইসলাম, আব্দুস ছালাম, মজিদু্ল ইসলাম, মহুবর ইসলাম, এরশাদুল ইসলাম, নজরুল ইসলামের বাড়ি পুড়ে যায়।
