পুনম শাহরীয়ার ঋতু:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, যারা ত্রান নিতে এসেছেন তারা কিন্তু ভিক্ষুক নয়। সেদিকে খেয়াল রেখে অসহায় দরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিরতণ করতে হবে। মন্ত্রী দলীয় নেতাকর্মীদের নিজেদের তহবিল দিয়ে এলাকার দিনমজুর, দরিদ্র পরিবারের সদস্যদের খাদ্য সামগ্রী বিরতণ করার জন্য আহবান জানান। তিনি আরো বলেন, সারা পৃথিবীতে আজকে একটা বিরাট সংকট আমাদের দেশেও আল্লাহর মেহেরবানীতে সারাদুনিয়ার মধ্যে আমরাই সবচেয়ে ভালো আছি।
আমাদের দেশে নিহত ৫ জন অন্য অন্য দেশে হাজার হাজার আপনারা তো জানেন। কাজ নাই মানুষ অসহায় হয়ে গেছে। কিন্তু কেউ ভিক্ষুক না, যারা ত্রাণ নিতে এসেছে এরা কাজ করে খেতে চায়। কাজ আজকে বন্ধ দেখেই তাদেরকে সাহায্য নিতে হচ্ছে।
গাবধান থাকা শুধু নিজের স্বার্থ নয়, দশের স্বার্থ কারন আমি অসুস্থ হলে এই রোগে আক্রান্ত হলে এই রোগ আরো দশ জনের মধ্যে যাবে। কাজেই আমিও বঁাচতে চাই, অন্যরাও যাতে বাঁচতে পাওে, সেই ব্যবস্থা করতে চাই । সেজন্য সরকার যে নিদের্শাবলী ও ডাক্তারদের যে পরামর্শ তা সকলেই মেনে চলবো।
মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি মঙ্গলবার কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজারে অসহায় ও দূস্তদেও মাঝে ত্রাণ বিতরণ কালে এসব কথা বলেছেন। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, ইউএনও কাজী হাফিজুল আমীন, ভাইসচেয়ারম্যান সেলিম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সাইদ সরকার প্রমুখ।
