পুনম শাহরীয়ার ঋতু:
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন এলাকায় সহস্রাধিক অসহায় দিনমজুর পরিবারের মাঝে মঙ্গলবার দিনব্যাপি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি সাতদিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। জেলা আওয়ামী লীগের সহ সাধারণ
সম্পাদক সিকদার মোশারফ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে কালিয়াকৈর পৌরসভার নয়টি ওয়ার্ডেও সহস্রাধিক অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্য বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, ভাইসচেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ কবীর,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, পৌর-আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, মোঃ সাইদ সরকার প্রমুখ। করোনার কারনে যারা ঘরের বাইরে যেতে পারছেনা এমন প্রায় এক হাজার পরিবারের মধ্যে চাল, ডাল, লবন, পিয়াজ, আলু ও তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাড়ান। অপরদিকে একই দিনে গাজীপুর সিটি কর্পোরেশনের ৮নং কাউন্সিলর সেলিম রহমান ব্যক্তিগত উদ্যোগে কোনাবাড়ি এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । ৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেলিম রহমান জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী মানুষকে ঘরের অবস্থান করাতে কোনাবাড়ী পারিজাত এলাকায় দরিদ্র, অসহায়, রিক্সাচালকদের মাঝে চাল,ডাল,আলু ও সাবান বিতরণের ব্যবস্থা্ করা হয়েছে।
