শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
করোনা প্রতিরোধে রূপগঞ্জে হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ৫ নং ওয়ার্ডে আওয়ামীলীগের সভাপতি ও কায়েরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী শ্রী রবি রায়। মঙ্গলবার সকালে উপজেলার নয়ামাটি গ্রামের শ্রী রবি রায়ের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহেদ আলীর। দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রায় ১৪০টি হতদরিদ্র পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতা সুজন,ঈমান আলী, নিত্তরায়। এই সময় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী শ্রী রবি রায় বলেন মাননীয় বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাহেবের নির্দেশ কর্মে এই খাদ্য সামগ্রী বিতরণ অভ্যাহত থাকবে।
