করোনা প্রতিরোধে পথচারীদের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করলেন এসপি বিপ্লব

রাফিউল ইসলাম রাব্বি, স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুর জেলার কোতোয়ালী থানাধীন বেশ কয়েকটি এলাকার নিম্ন আয়ের ও সাধারন পথচারীদের মাঝে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার লক্ষে মাস্ক ও সাবান বিতরন করলেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার) পিপিএম।

আজ সোমবার (৩০ মার্চ) বেলা দুপুরে রংপুর জেলার কোতোয়ালী থানাধীন অযোদ্ধা পুর এলাকাসহ বেশ কয়েকটি এলাকার নিম্ন আয়ের সাধারন মানুষের মাঝে মাস্ক ও সাবান এবং সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।

এসময় নিম্ন আয়ের ও সাধারন পথচারীদের মাঝে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার লক্ষে মাস্ক ও সাবান বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আবু মারুফ হোসেন, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (প্রশাসন ও অপরাধ) রংপুর। জনাব আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর, এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ সহ উপস্থিত ছিলেন।

Share Button