দিনাজপুরে কোয়ারেন্টিনে থাকা একজনের মৃত্যু

অনলাইন ডেস্কঃ

দিনাজপুরের বিরামপুরে করোনা সন্দেহে কোয়ারেন্টিনে থাকা এক ব্যক্তি নিজ বাড়িতে মারা গেছেন। মৃত ফরহাদ হোসেন অপি (৪০) বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের তপসী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে । স্থানীয়রা জানান তিনি গত কয়েকদিন আগে কুমিল্লা থেকে জ্বর, সর্দিতে আক্রান্ত হয়ে বাড়িতে আসে। বিষয়টি সে গোপন রেখেছিল।

সোমবার (৩০ মার্চ) ভোরে রাতে মারা যায়। প্রশাসন জানতে পের ওই বাড়ির চার সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, ফরহাদ হোসেন কুমিল্লায় কৃষি শ্রমিকের কাজ করতেন। তিনি কুমিল্লায় যে বাড়িতে কাজ করতেন সেই বাড়ির মালিক সম্প্রতি সৌদি থেকে দেশে ফিরেছেন। ওই বাড়ির সবাই হোম কোয়ারেন্টিনে ছিলেন। ১০-১২ দিন আগে ফরহাদ জ্বর, সর্দিতে আক্রান্ত হয়ে কুমিল্লা থেকে পালিয়ে নিজ বাড়িতে আসেন। এছাড়াও সে জন্ডিসেও আক্রান্ত ছিলেন। ফরহাদ বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে বাড়িতে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে থাকেন।

সোমবার ভোরে তিনি মারা যান। ফরহাদ মারা যাওয়ার পর ওই পাড়ায় যাতে কোনও লোক ঢুকতে বা বের হতে না পারে সেজন্য গ্রাম পুলিশের পাহারা বসানো হয়েছে।

Share Button