শাকিল আহমেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
বর্তমানে বিশ্বের প্রতিটি দেশের কম বেশি করোনা ভাইরাসের সংক্রমণ জড়িতে পরেছে প্রাথমিক ভাবে করোনা প্রতিরোধে মানুষকে সচেতন হতে বলা হয়েছে। করোনা প্রতিরোধে আজ রূপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিনের উদ্যোগে উপজেলা চক্তর, মুড়াপাড়া কাঁচা বাজার, খেয়া ঘাট, মটেরঘাট ও বিভিন্ন এলাকায় মাস্ক বিতরন করা হয়। এই সময় সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদ এর ভি.পি. সাইফুল ইসলাম তুহিন বলেন প্রাথমিক ভাবে করোনা প্রতিরোধে আমাদের সকল কে সচেতন হতে হবে। আতঙ্কিত না হয়ে সচেতনতা তৈরি করতে হবে। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। নিয়মিত ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। এই সময় উপস্থিত ছিলেন সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগ এর সাবেক সভাপতি রোকন উদ্দিন উজ্জ্বল, ছাত্রলীগ নেতা পলাশ, মামুন, বিপ্লব, বাপ্পি, ইমন, রিফাত।
