করোনা ভাইরাস রোধে রংপুর জেলা পুলিশের জরুরী সভা অনুষ্ঠিত

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুর জেলা পুলিশের আয়োজনে করোনা ভাইরাস রোধে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৫ শে মার্চ) বুধবার দুপুরে পুলিশ অফিস সম্মেলনকক্ষে উদ্ভূত পরিস্থিতিতে কোরনা ভাইরাস মোকাবেলার লক্ষ্যে এ জরুরী সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার) পিপিএম, পুলিশ সুপার, রংপুর।

রংপুর জেলা পুলিশের আয়োজনে জরুরী সভায় আরও উপস্থিত ছিলেন, জনাব মোঃ আবু মারুফ হোসেন, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (প্রশাসন ও অপরাধ) রংপুর। জনাব মোঃ ফজলে এলাহী, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (জেলা বিশেষ শাখা) রংপুর। জনাব আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর, জনাব মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) রংপুর, জনাব মোঃ আরমান হোসেন, পিপিএম, সিনিয়র সহকারি পুলিশ সুপার, সি-সার্কেল, রংপুর, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা রংপুর, জেলা বিশেষ শাখার ডি আই ও (১) এ কে এম শরিফুল আলম এবং জেলার আটটি থানার অফিসার ইনচার্জ গণসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Share Button