রূপগঞ্জে ব্রাইট বেবী আইডিয়াল স্কুলের বাষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ব্রাইট বেবী আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। রবিবার বেলা ৪ টায় তালাশকুট মাঠে ব্রাইট বেবী আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। কেন্দ্রীয় হর্কাসলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শাহরিয়ার পান্না সোহেল (ভিপি সোহেল) ভাইস চেয়ারম্যান রূপগঞ্জ উপজেলা। এসময় আরো উপস্থিত ছিলেন রিপন মিয়া, আলহাজ্ব ফজল উদ্দিন, মহিবুর, নওয়াব ভুঁইয়া, আল ঈমরান হোসেন, মনির মিয়া,খোরশেদ আলম, রাকিব আহমেদ, তপু চন্দ্র, পারভেস, সোহান, আজাহার, রাণী মাহাবুবা, সেতু, আন্না, কারিমা, অভ্যথনায় ছিলেন শিরাজুল ইসলাম রাজিব প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়, সাংবাদিক শাকিল আহম্মেদ প্রমুখ ।

Share Button