হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ
নানা সাঁজ আর বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শাখাতী উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উৎসব পালিত হয়েছে। শুনিবার সকালে র্যালীর মধ্যদিয়ে হীরক জয়ন্তী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
২৯ ফেব্রুয়ারী ( শনিবার)দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা স্মারণ প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়। উৎসবকে ঘিরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থীদের মিলনমেলায় পরিনত দেখা গেছে।

অনুষ্টানের উপদেষ্টা মদাতী ইউনিয়ন আঃ লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েল এর সার্বিক সহযোগিতায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানীর সভাপতিত্বে এবং গৌবিন্দ চন্দ্র অধিকারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কালীগঞ্জ কেইউ পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুজ্জামান আহমেদ, মদাতী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের,উপজেলা আঃ লীগের তথ্য গবেষণা সম্পাদক, সাবেক তুখোর ছাত্রনেতা জাহাঙ্গীর আলম বিপ্লব, উপজেলা ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আশরাফুল ইসলাম রাজু সহ শিক্ষক শিক্ষিকা মন্ডলী, এলাকার সুধীজন, প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে মদাতী ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম মোর্শেদ শান্ত’র আত্বার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে তারকা শিল্পিদের পরিবেশনায় সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
