ফুলবাড়ীর ভাঙ্গামাড় ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের তালিকা যাচাই

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ফুলবাড়ীর ভাঙ্গামাড় ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের তালিকা সুষ্ঠুভাবে যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। ২৬/০২/২০২০ ইং সকাল ১১ টায় ভাঙ্গামাড় ইউনিয়ন পরিষদ মাঠে প্রচার প্রচারণার মাধ্যমে বিধবা ও প্রতিবন্ধীর দুস্থদের সমাবেত করা হয়। পরে তাদেরকে সারিবদ্ধভাবে লাইন করে জাতীয় পরিচয়পত্র নেয়া হয় এবং বয়স সঠিকভাবে যাচাই বাছাইসহ সরকারি বিধি মোতাবেক চুড়ান্ত তালিকা প্রদান করার জন্য উপজলা সমাজ সেবা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
যাচাই বাছাই প্রাক্কালে ফুলবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা ফিল্ড সুপারভাইজার, হাবিবুর রহমান সাইফুর, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিআরডিবির চেয়ারম্যান মজিবর রহমান, ফুলবাড়ী উপজেলা প্রস ক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।

Share Button