ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
ফুলবাড়ীতে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। “সমবায় শক্তি সমবায় মুক্তি” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সমবায়িদের নিয়ে বিআরডিবি মিলানায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিআরডিবির বর্তমান চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন, উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা সমবায় অফিসার আলী আজগর, বিআরডিবি অফিসার শাসছুল হুদা, বিআরডিবির সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম প্রমুখ। এ সময় উপজেলার শতাধিক প্রাথমিক সদস্য উপস্থিত ছিলেন।
