টাঙ্গাইলে দায়িত্ব পালন কালে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

আ. হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাই‌লে দায়িত্ত পালন অবস্থায় ট্রাক চাপায় ট্রা‌ফিক পু‌লি‌শের এক সদস‌্য নিহত হ‌য়ে‌ছেন। নিহত পুলিশ সদস্য সাইদুল ইসলাম টাঙ্গাইল সদর ট্রা‌ফিক পু‌লি‌শে কর্মরত ছিল।
মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়া‌রী) সকাল সা‌ড়ে ৮টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের রাবনা বাইপাস এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘ‌টে।

টাঙ্গাইল ট্রা‌ফিক পু‌লি‌শের ( প্রশাসন) ইনচার্জ মো. র‌ফিকুল ইসলাম সরকার ব‌লেন, মহাসড়‌কের এ‌লেঙ্গা হ‌তে রাবনা বাইপাস হ‌তে যে প‌রিবহনগু‌লো টাঙ্গাইল শহ‌রের দি‌কে যায় সেই প‌রিবহনগু‌লো যাওয়ার জন‌্য ঢাকা থে‌কে এ‌লেঙ্গাগামী বালুবা‌হি ট্রাক‌কে সিগনাল দেয়। কিন্তু চালক পু‌লি‌শের ওই সিগনাল‌কে না মে‌নে দা‌য়িতরত্ব পু‌লিশ সদ‌স্যের ওপর গা‌ড়ি তু‌লে দেয়। এ‌তে ঘটনাস্থ‌লে ট্রা‌ফিক পু‌লিশ সদস‌্য সাইদুল মারা যান। এঘটনায় ঘাতক ট্রাক‌টি‌কে আটক কর‌তে পার‌লেও চালক ও হেলপার পা‌লিয়ে‌ছে।

Share Button