সুখাতী বিদ্যা নিকেতনে নবীন বরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

নাগেশ্বরীতে সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যা নিকেতনে নবীন বরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওইদিন সকাল ১১ টায় সমাবেশ শেষে মাঠে ৬ষ্ঠ শ্রেনির শিক্ষার্থীদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেন প্রধান শিক্ষক আব্দুল হাকিম। পরে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আব্দুল হাকিমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম আজাদ আলী, বছির আলী, আব্দুস সাত্তার, মীর কাশেম আলী, মুকুল চন্দ্র সরকার প্রমুখ।

Share Button