নাগেশ্বরীতে কুটির শিল্প পন্য মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাগেশ্বরীতে কুটির শিল্প পন্য মেলার উদ্বোধন করা হয়েছে। নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমী ফুটবল মাঠে গতকাল ১৯ জানুয়ারী পুলিশ নারী কল্যাণ সমিতি‘র সহযোগিতায় কুটির শিল্প পন্য মেলার উদ্বোধন করেছেন বানিজ্য মন্ত্রনালয়ের মাননীয় বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশী এম.পি। পুলিশ নারী কল্যাণ সমিতি’র সভাপতি শাহারিনা জাহানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভিন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, চেয়ারম্যান উপজেলা পরিষদ মোস্তফা জামান, পৌর মেয়র আব্দুর রহমান মিয়া, উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুম, ওসি রওশন কবির প্রমুখ।

Share Button