মঞ্চ মাতাতে ভূরুঙ্গামারী আসছেন সালমা

বিনোদন ডেস্ক:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসছেন সালমা। আগামী ২০ জানুয়ারি সোমবার ভুরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উপলক্ষে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। এছাড়াও মঞ্চ মাতাবেন বাংলা গানের ‘যুবরাজ’ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবরসহ অন্যান্য জনপ্রিয় কণ্ঠশিল্পীরা।

ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। ২০০৬ সালে ‘ক্লোজআপ: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় সিরিজের বিজয়ী তিনি। তারপর রাতারাতি তারকা খ্যাতি অর্জন করেন এই সংগীতশিল্পী।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শত বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওইদিন বিদ্যালয়ের শত বছর পূর্তি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভাসহ জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Share Button