টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের গংগাহরী গ্রামে প্রতিপক্ষের দায়ের কোপে চোখ হারাল ময়েন। জানা যায় গংগাহরী গ্রামের আবদুল্লার ছেলে মতিন, ময়েনদের সাথে একই গ্রামের মৃত সোবহান আলীর ছেলে লুৎফর রহমান এর সাথে দীর্ঘদিন যাবৎ জমি জমা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধ মীমাংসার লক্ষে শনিবার(১১ জানুয়ারী) বিকেল ৫ টার দিকে বিরোধকৃত জমি মাপঝোক করার সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটি হয়। এবং কথা কাটাকাটির একপর্যায়ে লুৎফর রহমান তার হাতে থাকা দা দিয়ে ময়েনকে কোপ মারল উক্ত কোপটি তার বাম চোখে লাগে এবং রক্তাক্ত জখম হয়। এসময় ময়েনকে বাচাতে তার ভাই এগিয়ে গেলে লুৎফরের দলবল তাকেও আঘাত করে। এময় তিন জন আহত হয়। স্হানীয়রা তাদেরকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে প্রেরন করেন। মধুপুর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাৎক্ষনিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেরেবাংলা নগর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে রেফার্ড করেন। এ ব্যাপারে ময়েনের ভাই মতিন বাদী হয়ে ১৪ জানুয়ারী মধুপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১১ তাং ১৪-১-২০২০।
