নয়া খবর রিপোর্টঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদরাসা জাতীয়করণ ঘোষণা করায় আনন্দ র্যালী করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় মাদরাসা থেকে আনন্দ র্যালীটি বের হয়ে কালিরহাট বাজার প্রদক্ষিণ করে।
পরে দীপক সেন গুপ্ত মোড়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাদরাসার সুপার শাহ্ নুর আলম, সহ সুপার হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সরকার মনোয়ার পাশা, সাবেক ছাত্রলীগ সভাপতি এমদাদুল হক মিলন, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালেক, সদস্য নুর আলম, আব্দুল মান্নান শেখসহ সংশ্লিষ্টরা।
