স্বপন দাস বিজয়ঃ
নরসিংদীর পলাশে এতিম-দুস্থ অসহায় শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নরসিংদীর বাতিঘর নামক সংগঠনের উদ্যোগে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের নগরনরসিংহপুর হাফিজিয়া এতিম খানা মাদ্রাসার এতিম-দুস্থ অসহায় শিশুদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের সাবেক অধ্যাপক নরসিংদীর বাতিঘরের উপদেষ্টা ড. মশিউর রহমান মৃধা,নরসিংদীর বাতিঘরের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি,অর্থ সম্পাদক হোসাইন মুসা,নরসিংদী সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,বাতিঘর মাধবদী থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন সরকার, পলাশ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ এনামুল হক ও পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ শেষে মাজহারুল পারভেজ মন্টি বলেন, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা যদি একজন করে এগিয়ে আসে। তবে নরসিংদী জেলায় কোনো দুস্থ ও অসহায় থাকবে না। তাই, মানবতার টানে দুস্থ-অসহায়দের পাশে দাঁড়াতে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকে আহ্বান জানান তিনি।
