হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অদম্য মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে পাটগ্রাম রামপুর,কাউয়ামারী,ও বুড়িমারী উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শীতবস্ত্র বিতরণ করেন।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর, পাটগ্রামের কৃতি সন্তান মোঃ আতাউর রহমান প্রধান ।এ সময় পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমীন বাবুল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি মোঃ আতাউর রহমান প্রধান বলেন, আয়োজনটি অবশ্যই প্রশংসনীয়। এটি সরকারের উন্নয়নেরই একটি অংশ। তিনি শিক্ষাক্ষেত্রে নারীদের প্রতি সরকারের বিভিন্ন সহযোগিতার চিত্র তুলে ধরেন। নারীদেরকে সামনের সারিতে নিয়ে আসতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
