ফুলবাড়ীতে ইত্তফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশের প্রাচীনতম, বহুল প্রচারিত, স্বনামধন্য ও ইতিহাস-ঐতিহ্যের ধারক-বাহক দৈনিক ইত্তফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটায় ফুলবাড়ী প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফুলবাড়ী প্রেসক্লাব দৈনিক ইত্তফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা অনিল চদ্র রায়ের সঞ্চালনায় ও ফুলবাড়ী প্রসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আব্দুল আজিজ মজনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ আলী, প্রভাষক সরকার মনোয়ার পাশা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু-বক্কর সিদ্দিক মিলন, ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্ত্তিক চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ভারত চদ্র রায়, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের প্রতিনিধি শাহিনুর রহমান শাহিন, নয়াদিগন্তের সংবাদদাতা অলিউর রহমান নয়ন, ডেসটিনির প্রতিনিধি জাহাঙ্গীর আলম, খোলাকাগজের প্রতিনিধি এস এম আসাদুজ্জামান , সকালের সময় প্রতিনিধি এমদাদুল হক মিলন, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি উত্তম কুমার মোহন্ত, প্রধান শিক্ষক মিজানুর রহমান, মানবজমিনের প্রতিনিধি রবিউল ইসলাম বেলাল, দিনকালের প্রতিনিধি নবিউল ইসলাম ও সাইফের প্রতিনিধি নুরনবী মিয়া প্রমূখ।

Share Button