আমদিয়া ইউনিয়ন কে মডেল ইউনিয়ন গড়ে তুলবো: রিপন

স্বপন দাস বিজয়, নরসিংদী প্রতিনিধিঃ

১৪টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত নরসিংদী সদর উপজেলা। এর মধ্যে আমদিয়া ইউনিয়ন পরিষদ অন্যতম।

এ ইউনিয়নে জনগণের দেয়া বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামীলীগ সমর্থিত, যুবসমাজের বলিষ্ঠ কন্ঠস্বর, ইউনিয়নবাসীর প্রিয়মুখ নাজিম উদ্দিন ভূইয়া রিপন।

তিনি সুন্দর ও সুষ্ঠুভাবে ইউনিয়ন ও এলাকার উন্নয়নে সরকার ঘোষিত প্রতিটি কার্যক্রম সফলভাবে সম্পাদন করে আসছেন।

জনসেবা প্রদানের মাধ্যমে এলাকায় সফল ও জনবান্ধব চেয়ারম্যান হিসেবে অধিষ্ঠিত।

এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান জনগণের আস্থাভাজন, বিচক্ষণ এই চেয়ারম্যান।

ইউনিয়ন ও এলাকার সার্বিক পরিস্থিতি আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন ভূইয়া রিপন বলেন, আমদিয়া ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন।

ইউনিয়নে নেই কোনো বাল্যবিবাহ, ইভটিজিং এমনকি জঙ্গীবাদ। ইউনিয়নটিতে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সরকার ঘোষিত সকল প্রকার সুবিধাদি পাচ্ছেন ইউনিয়নে বসবাসকৃত সর্বসাধারণ। আমি সারাজীবন ইউনিয়নবাসীর কল্যাণে ও উন্নয়নে কাজ করতে চাই।

ভবিষ্যতে আমার সেবার মান আরও বাড়াতে চাই। তাদের সহযোগিতায় ভবিষ্যতে আমদিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন সফল এ চেয়ারম্যান।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন ভূইয়া রিপন আমদিয়া ইউনিয়নের উন্নয়নে ও মানুষের কল্যাণে ব্যাপক ভাবে কাজ করে চলছেন। সততা, যোগ্য নেতৃত্ব ও উন্নয়নমূলক কাজে অবদান রাখায় ইতিমধ্যে তরুন সমাজ সেবক শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে গরীববন্ধু খ্যাতাব দিয়ছেন এলাকাবাসী।

গ্রাম পুলিশ সার্বক্ষনিক এলাকার আইন-শৃংখলা রক্ষায় এবং জনগনের সেবায় কাজ করে যাচ্ছে। ইউপি সদস্যরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন বলে জানান এলাকাবাসী।

Share Button