রংপুরে জমে উঠছে পুনাক শীতবস্ত্র বানিজ্য মেলা

রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার, রংপুর:

জমে উঠেছে রংপুরে পুনাক শীতবস্ত্র বানিজ্যমেলা। রংপুরে পুলিশ লাইন মাঠে চলছে পুলিশ নাড়ি কল্যাণ সমিতির আয়োজনে শীতবস্ত্র বাণিজ্য মেলা। মেলায় প্রতিদিন তরুণ, তরুণী ও অভিভাবসহ নানা বয়সের মানুষের পছন্দের কেনাকাটায় জমে উঠছে পুনাক বানিজ্য মেলা। বড়দের পাশাপাশি শিশুদের মন কাড়ার জন্য রয়েছে মন কাড়া রাইডস যেমন জুজু ট্রেন দোয়েল পাখির ন্যায় ট্রেন, প্লেন, উড়ন্ত বক্সার বেলুন,স্পীডবোটসহ বিশের অধিক রাইডসসহ বেশ কয়েক ধরনের খেলনা সামগ্রী। চোখের সামনে পড়লেই শিশুরা তাতে ওঠার বায়না ধরছে। শুরু হয় চেঁচামেচি আর হৈ-হুলোড়। তাদের হৈ-হুলোড়ে মুখরিত হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ।
অন্যদিকে দোকানিরাও নানা রকম খেলনার পসরা সাজিয়ে বসেছে মেলায়। আবার মাঠের মধ্যে শিশুদের দৃষ্টি আকর্ষণ করতে হকাররা উড়াচ্ছে ববলিন, কিশোরদের জন্য রয়েছে শেখার নিশ্চিত করতে রাইফেল ফায়ার। কেউ আবার পুনাকের স্টলে প্রিয়জনের জন্য পছন্দের পোশাক কিনতে ভীড় জমাচ্ছেন। অনেকে প্যাভিলিয়নসহ নিজের অফিসের ডিজাইন করতে মেলা মাঠে প্রকৌশলীর স্বরনাপন্ন হচ্ছেন।
মেলা মাঠের পশ্চিম দিকে নাগরদোলা যখন চক্কর দিচ্ছিল তখন এতে ওঠা সবাই একসঙ্গে চিৎকার করে আনন্দে মেতে ওঠে। আবার যখন থামানো হয় তখন কিছু একটা পাওয়ার আনন্দে খুশিতে ভরে ওঠে সকলে। পাশেই রয়েছে কার্টুন আকৃতির ট্রেন। ৩০ টাকায় টিকিট কেটে অভিভাবকরা শিশুদের ট্রেনে তুলে দিতেই তাদের চোখ-মুখ আনন্দে ভরে ওঠে।
শিশু-কিশোরদের বিনোদনের এ স্থান টি রংপুর শহরের প্রাণকেন্দ্র পুলিশ লাইন মাঠ । মাস ব্যাপী পুনাক শীত বস্ত্র মেলার দিতীয় শুক্রবার ছিল ছুটির দিন। সেকারনে মেলা মাঠে ছোট বড় সব বয়সি মানুষের ভীড়ে জমে উঠেছে নির্মল আনন্দের এ মেলা। মেলায় ঘুরতে আসা সরকারী চাকুরীজীবি কামরুজ্জামান বলেন ছুটি ছাড়া তেমন অবসর পাই না। তাই মেলা উপলে ছেলে মেয়েকে নিয়ে এসেছি। এখানে তারা অন্য বাচ্চাদের সঙ্গে আনন্দ করছে। দেখে বেশ ভালো লাগছে। মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকে। মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সাদা পোশাকেও নিয়োজিত রয়েছে পুলিশ।
মনতা ইভেন্টম্যানেজমেন্টের পরিচালক মনতা হোসেন জানান, ডিসেম্বর মাস বিজয়ের মাস শীত পরেছে তাই রংপুর বাসী প্রয়োজনীয় শীতের কাপড় কিনতে পারছেন স্বল্প টাকায়। শিশুদের জন্য রয়েছে আধুনিক ও লেটেস্ট ডিজাইনের পোশাক। তিনি রংপুরবাসীকের মেলায় আসার আমন্ত্রণ জানিয়েছেন।

Share Button