রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ৯ জয়িতা সংবর্ধিত

মো. রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার, রংপুর:

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষন বাংলাদেশ কার্যক্রমের আওতায় রংপুর জেলা ও উপজেলার ৯ জয়িতা কে সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক আসিব আহসান প্রধান অতিথি থেকে জয়িতাদের সংবর্ধনা দেন। সংবর্ধিত জয়িতা হলেন জেলা ও উপজেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী সোনিয়া সোবহান, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শাহানা খাতুন, সফল জননী নারী আকতার বানু, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী সুলতানা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী ডাঃ ইয়াসমিন আরা হক চন্দনা, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী শাহিদা বেগম। জয়িতাদের ক্রেষ্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কাওছারা পারভীন, রংপুর প্রেসকাবের সভাপতি রশীদ বাবু ও সাধারণ সম্পাদক রফিক সরকার, মানবধিকার ও সমাজকর্মী অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

Share Button