কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাংলা ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস

আ: হামিদ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান নদীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২টি বাংলা ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর)বেলা ১১টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান জানান, ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানের ধারাবাহিকতায় রবিবার সকালে উপজেলার চারান নদীতে ২টি বাংলা ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

Share Button