হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট প্রতিনিধিঃ
“নারী পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা” এই প্রতিপাদ্য সামনে রেখে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে লালমনিরহাটে বেগম রোকেয়া দিবস ২০১৯ পালিত হয়েছে । দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে এক র্যালী শহরের মূল সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে (পুরাতন) আলোচনাসভা,জয়িতাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সালমা জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. কাসেম আলী,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিধূ ভ’ষণ রায়,বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি ,জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জিল্লে আরশে এলাহী প্রমুখ।
