টাঙ্গাইলের ঘাটাইলে প্রথম আলো পত্রিকা বর্জনের ঘোষনায় মানববন্ধন

আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইলে মানব বন্ধন ও সংবাদ সম্মেলন করে ঘাটাইলে প্রথম আলো পত্রিকা বর্জনের ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানা সমর্থিত আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীগন।

রোববার(১৭ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে উপজেলা ট্রাক মালিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন। গত ১৪ নভেম্বর প্রথম আলো পত্রিকায় ’টাঙ্গাইলে আবার আমানুর আতঙ্ক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বক্তরা প্রকাশিত সংবাদটিকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান।

সংবাদটি ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আওয়ামীলীগের জনপ্রিয় নেতাদের বিতর্কিত করে ঘায়েল করার অপচেষ্টা বলে দাবি করেন তারা। মানববন্ধে প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান উপস্থিত সকল নেতাকর্মীদের প্রথম আলো পত্রিকা বর্জন করতে বলেন। পাশাপাশি মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করায় প্রথম আলো পত্রিকার প্রতিবেদকের শাস্তি দাবি করেন।

মানববন্ধনে ও সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকার, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, আনেহল ইউপি চেয়ারম্যান তালুকদার, ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, আওয়ামীলীগ নেতা সুমন খান বাবু সহ ঘাটাইল মুক্তিযোদ্ধা পরিষদেরনেতৃবৃন্দ।

Share Button