ধামরাইয়ে গাজীখালি নদী পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

স্বপন দাস বিজয়ঃ

ঢাকা জেলার ধামরাইতে ১৩কোটি ১৯ লক্ষ ৫৪ হাজার টাকা ব্যয়ে গাজীখালি নদী পুনঃখনন প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করেন ঢাকা-২০ ধা

মরাই আসনের জাতীয় সংসদ সদস্য,ঢাকা জেলা আওয়ামীলীগ ও বায়রা’র সভাপতি- জননেতা বীর মু্ক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ
শনিবার(১৬ই নভেম্বর ) ধামরাই উপজেলাস্হ সুয়াপুর আনন্দ

নগর খেলার মাঠে জেলা প্রশাসন ও মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের আয়োজনে
ধামরাই উপজেলার নির্বাহী অফিসার মোঃ সামিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঢাকা-

২০ ধামরাই আসনের জাতীয় সংসদ সদস্য বীর মু্ক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ
বিশেষ অতিথি- হিসেবে উপস্হিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রী দীপক চন্দ্র সাহা,মানিকগঞ্জ পানি

উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন,ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক- ও সুয়াপুর ইউনিয়ন পরিষদের -চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান (সোহরাব),
স্বাগত বক্তব্য দেন মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন।

প্রধান অতিথি-র বক্তব্য শেষে উক্ত প্রকল্প কাজের শুভ উদ্বোধন করেন।
গাজীখালি পুনঃখনন প্রকল্পের কাজ উদ্বোধনের মধ্য দিয়ে খনন কাজ শুরু হয়েছে।ভরাট হয়ে যাওয়া ও নাব্যতা হারানোর ফলে জলাবদ্ধতা দেখা দেয়।

ধামরাইয়ের জলাবদ্ধতা দূর করতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশের ৬৪টি জেলার অভ্যন্তরন্হ ছোট নদী,খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্প (প্রথম পর্যায়)

শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকা ও মানিকগঞ্জ জেলার ধামরাই এর গাজীখালি নদী ১৫ কিলোমিটার খনন কাজের সমাপ্ত করতে হবে আগামী বছরের ডিসেম্বর মাসের মধ্যে।

এ’প্রকল্পের কাজ পেয়েছেন ঠিকাদার এম/এস জামিল ইকবাল।

Share Button