স্বপন দাস বিজয়-এর কবিতা “বন্ধু-২”

“বন্ধু-২”

চলার পথে যদি কভু
আধার আসে নেমে,
বন্ধু তুমি সাথে থাকো
যাবো নাকো থেমে।

চাঁদের আলো নাইবা দিল,
একটু আলোর রাএী
জ্যোছনা মোদের পথ দেখাবে
জ্বেলে ছোট্র বাতি।

দক্ষিন মলয় না যদি দেয়,
একটু সুখের পরশ,
ঝরনা দিবে কলতানে
মৃদূ সুরের হরশ।

সংরারেতে নাইবা পেলাম,
একটু খানি আশা,
মনের কোনে রচিবো দুজন,
স্বপ্ন দিয়ে বাসা।

মিছে জীবন এ সংসারে,
বন্ধু বিহীন একা,
জানি এ তিমিরে
তোমার পাবো দেখা।

কালের টানে ফুরিয়ে যাবে,
নিঠুর ঘোন রাএী
নবলোকে মিলবো মোরা,
হাতটি ধরে সাথী।

Share Button