স্বপন দাস বিজয়ঃ
উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে ডিসেম্বর ২০১৯ এর মধ্যে ওয়ার্ড,ইউনিয়ন, পৌরসভা,উপজেলা,জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটি সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করার ধারাবাহিকতায় ১০ই নভেম্বর রোজ রবিবার দুপুর ২ ঘটিকার সময় ধামরাই পৌরসভাস্হ ঢুলিভিটায় মুন্নু কমিউনিটি সেন্টারে ধামরাই পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ পৌর আওয়ামীলীগের ১,২,৩নং ওয়ার্ড সভাপতি-ত্রয় যথাক্রমে মোঃ আফছার উদ্দিন, মোঃ ওয়াজ উদ্দিন, মীর লায়েক আলী ঝন্টুর যৌথ সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ,ধামরাই পৌরসভার প্যানেল মেয়র, কাউন্সিলর ৮নং ওয়ার্ড মোঃ শহীদুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে— প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঢাকা- ২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ,ঢাকা জেলা আওয়ামীলীগ ও বায়রা’র সভাপতি- জননেতা বীর মু্ক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি ।
এ”সম্মেলনে আরো উপস্হিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি- ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সম্মেলন-২০১৯ এর প্রস্তুতি কমিটির আহবায়ক বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট খন্দকার আবুল কাশেম ( রতন)’,,ধামরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি- ও ঢাকা-২০ ধামরাই আসনের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এমএ মালেক, ঢাকা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমাটির সদস্য ও পৌর আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শফিক আনোয়ার গুলশান, সাবেক অতিরিক্ত সচিব দেওয়ান আফছার উদ্দিন জিন্নাহ,ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (মিজান) ধামরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাসুম খান,ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক- বীর মু্ক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবীর মোল্লা ,ধামরাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও যুগ্ন- সাধারন সম্পাদক- মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস- -চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের আইন বিষয়ক সম্পাদক- এ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা , উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ন- সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু আওয়ামীলীগের দপ্তর সম্পাদক- খন্দকার মশিউর রহমান জানু, আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর আলহাজ্ব সাহেব আলী, পৌর কাউন্সিলরবৃন্দ-আলহাজ্ব আব্দুর রহমান(বাবুল), আলহাজ্ব জাকির হোসেন (নায়েক), আরিফুল ইসলাম(আরিফ), মোঃ আমজাদ হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ,পৌরসভা,ইউনিয়নের, উপজেলা,ও জেলা কমিটির বিভিন্ন স্তরের নেতা -কর্মী উপস্হিত ছিলেন।
প্রথম অধিবেশনের সকল বক্তা ও প্রধান অতিথির বক্তব্য শেষে পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবীর দলের গঠনতন্ত্র অনুয়ায়ী ১২,৩,৫ নং ওয়ার্ডের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।
ঘন্টা খানেক পর দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ’অধিবেশনে পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বর্ষীয়ান আওয়ামী নেতা শফিক আনোয়ার গুলশান সকল নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক পৌরসভার আওয়ামীলীগের ১,২,৩ নং ওয়ার্ডের নতুন নেতৃত্ব ঘোষনা করেন প্রথমে ১নং ওয়ার্ড সভাপতি- প্রাণ গোপাল পাল, ,সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে শ্রী ভজন সূত্রধর।
২নং ওয়ার্ড নবনির্বাচিত সভাপতি,সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক- পদে যথাক্রমে – মোঃ ওয়াজ উদ্দিন,
এ্যাডভোকেট মোঃ খলিলুর রহমান ও
শ্রী অশোক কুমার পাল (ভম্বল)
৩ নং ওয়ার্ড নবনির্বাচিত আওয়ামীলীগের সভাপতি – বীর মু্ক্তিযোদ্ধা আহমেদুর রহমান (এমদাদ মোল্লা) ,সাধারণ সম্পাদক- মোঃ হারুন অর রশিদ ও সাংগঠনিক সম্পাদক প (বাবু) নির্বাচিত ঘোষনা করেন।
