লালমনিরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ওই উপজেলার সিঙ্গিমারী শস্য গুদাম এলাকায় বুড়িমারী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ নূরল আমিন সরকার জানান, মোটরসাইকেল আরোহী হাতীবান্ধা শহর থেকে বড়খাতার দিকে যাচ্ছিল।

এ সময় বিপরীত দিকে বুড়িমারী স্থল বন্দর থেকে একটি পাথর বোঝাই ট্রাক আসে। ওই এলাকায় ট্রাকটির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটে।

মৃতমোটর সাইকেল আরোহীর পরিচয় এখনও জানা যায়নি। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি এনামুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Button