নাগেশ্বরীতে পবিসের নাখারগঞ্জ অভিযোগ কেন্দ্রের উদ্বোধন

লতিফুর রহমান লিংকনঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) নাগেশ্বরী জোনাল অফিসের আওতায় আরেকটি অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। পল্লী বিদ্যুতের গ্রাহক সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ বাজারস্থ এ অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামখানা ইউপি চেয়ারম্যান আবদুল আলিম সরকার।

কুড়িগ্রাম-লালমনিরহাট পবিস এলাকা পরিচালকের সভাপতি আবদুল মালেক মন্ডলের সভাপতিত্বে এবং এজিএম (কম) জুলফিকার হায়দার চৌধুরীর সঞ্চালণায়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান-আব্দুল আলিম সরকার, নাগেশ্বরী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আতিকুর রহমান, এজিএম (প্রশাসন) রেজাউল করিম, ইসি মাসুদুর রহমান, জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়াজেদুল ইসলাম, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার নুরুল আমিন, লাইন টেকনিশিয়ান তোজাম্মেল হক, হাফিজুল ইসলাম, নাখারগঞ্জ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন প্রমুখ।

Share Button