রূপগঞ্জে সোসাল ফাউন্ডেশেনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন

শাকিল আহমম্মেদ, রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোসাল ফাউন্ডেশনের উদ্যোগে বিনা মূল্যে রক্ত দান ও রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন-৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলার ব্রাক্ষ্রমগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মোঃ কামরুল হাসান সোহাগের সভাপত্তিতে অনুষ্ঠান উদ্ভোধন করেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজাহার হোসেন মেম্বার, রূপগঞ্জ থানার ওসি অপারেশন রফিকুল হক, এস আই নাজিম উদ্দিন, এ এস আই মিজান, এএস আই জহিরুল। এ সময় বক্তারা বলেন, রক্ত দান করুন, অন্যের জীবন বাঁচাতে সাহায্য করুন। এ সময় আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ সোস্যাল ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক মোঃ ফেরদৌস ফরহাদ,সাংগঠনিক সম্পাদ জুবায়েরের ,সহসভাপতি সাংবাদিক শাকিল আহম্মেদ, আশিকুর ,কোষাদক্ষ আব্দুল্লাহ আল মামুন , সহ সম্পাদক আব্দল্লাহ আল বাকির নূর মোহাম্মদ, রিয়াদ হোসেন, নাঈম,হেলাল,জাহিদ, মোঃ শাকিল মিয়া, মহিলা সম্পাদিকা,উম্মে সালমা লিজা, তানিয়া আক্তার। উক্ত অনুষ্ঠানে মিডিয়া পার্টনার এর পক্ষে ছিলেন এটিএম বাংলার চেয়ারম্যান মিতু মেহেজাবিন, জাতীয় দৈনিক সরেজমিন বার্তা, প্রথম ভোর আলোড়ন নিউজ।

Share Button