টাঙ্গাইলের সখীপুরে চুরি ঠেকাতে গ্রামবাসীর রাত জেগে পাহারা

আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইল জেলাধীন সখীপুর উপজেলায় চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছে গ্রামবাসী। উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি গরু চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় রাত জেগে পাহারার ব্যাবস্হা করেছে গ্রামবাসী। সখীপুর উপজেলার প্রতিমা বংকী গ্রামবাসীসহ বেশ কয়েকটি গ্রামের লোকজন রাত জেগে বাঁশের লাঠি, বাঁশি, টর্চলাইট নিয়ে ভোর পর্যন্ত পাহারা দিচ্ছেন।

গ্রামবাসী অভিযোগ করেন গত কয়েক মাস ধরে এলাকায় গৃহপালিত পশু গরু চুরিসহ বিভিন্ন ধরনের চুরির ঘটনা ঘটছে। এতে নিঃস্ব হচ্ছেন অনেক কৃষক ও খামারী। এছাড়া বেড়েছে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের অবাধ বিচরণও। এসব ঠেকাতেই স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় গ্রামবাসী নিজ নিজ এলাকায় পাহারার ব্যবস্থা করেছেন।

দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ বলেন, পুলিশি টহলের পাশাপাশি চুরি ঠেকাতে নিজনিজ এলাকায় পাহারার ব্যবস্থা করা হয়েছে। গ্রামের যুবকদের অন্তর্ভুক্ত করে ছোট ছোট দলে ভাগ করে পাহারা জোরদার করা হয়েছে। এজন্য থানা থেকে অনুমতি নেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন।

Share Button