টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত

আ: হামিদ টাঙ্গাইর জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় মধুপুর উপজেলা প্রশাসন,ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে মধুপুর উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । প্রদক্ষিন ‌ শেষে উক্ত র‌্যালিটি মধুপুর উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। ওই সময় র‌্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: শরিফ উদ্দিন নাছির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন সহ প্রেসক্লাব মধুপুরের সাংবাদিক বৃন্দ।

Share Button