টাঙ্গাইলের মধুপুরে হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাসীর দাবীতে মানব বন্ধন

আ: হামদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে ধর্ষন ও হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাসীর দদাবীতে বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় মধুপুর বাসষ্টান্ড চত্তরে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলার গোলাবাড়ীর কৃষ্ণপুর ( নেকীবাড়ী) গ্রামের নার্গিস হত্যা ও ধষর্ণ মামলায় জড়িতদের চিহৃিত করে গ্রেফতার ফাঁসির দাবিতে মধুপুর বাসষ্ট্যান্ড আনারস চত্বরে ভূমি হীন সংগঠন ও নিজে করি এবং এলাকা বাসীর উদ্যাগে এ মানব বন্ধনের আয়োজন করা হয়। উক্ত মানব বন্ধনে দোষীদের শাস্তির দাবীতে বক্তব্য রাখেন মধপুরের পৌর মেয়র মাসুদ পারভেজ, গোলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো গোলাম মোস্তফা খান বাবলু, মধুপুর শহীদ স্মৃতি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, গোলাবাড়ী স্কুল এর প্রধান শিক্ষক, শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, নার্গিসের বাবা মো: নাছির উদ্দিন, মাতা নাজমা বেগম, এলাকাবাসী ও ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Share Button