স্বপন দাস বিজয়ের কবিতা-“নেতা”

“নেতা”

হাতে ধরেছো পায়ে ধরেছো
দিয়েছো উন্নয়নের কথা,
করেছি বিশ্বাস দিয়েছি ভোট
এখন মহান নেতা।

নেতা তুমি যেওনা ভুলে
আবার আসিবে নির্বাচন,
ওয়াদা তোমার কর পালন
ভোট পাবে আজীবন।

নেতা তুমি ভোটের তরে
গরীবকে টেনেছো বুকে,
নেতা হয়েছো এখন তাই
গরিবকে রেখো সুখে।

নেতা তুমি যেওনা ভুলে
করো নাকো দন্ধ,
দায়িত্ব তোমার পালন করো
হয়ো নাকো ভন্ড।

নেতা তোমার এলাকায় আর
থাকবে নাকো চাঁদাবাজি,
নেতা তুমি দিয়েছো কথা
যেওনা ভুলে আজি।

নির্বাচনের আগে নেতা তোমার
যেমন ছিল আচরন,
এখন যেন তেমনই থাকে
পাল্টেনা যেন মন।

Share Button