রংপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক পলাতক

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় চকলেটের প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ করেছে এক বখাটে।

উপজেলার মির্জাপুর ইউনিয়নে শুক্রবার শিশুটি ধর্ষণর শিকার হয়। শিব দেউলপুর গ্রামের বাসিন্দা অভিযুক্ত ফাহিমকে (১৯) গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে ফাহিম শিশুটিকে চকলেট দেয়ার লোভ দেখায়। পরে কৌশলে ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে ফাহিম পালিয়ে যায়।

পরে স্বজনেরা রক্তাক্ত শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্বজনেরা জানান, শিশুটি কাউকে দেখলেই ভয় পাচ্ছে।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, ধর্ষণের ঘটনায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত ফাহিমকে গ্রেপ্তারে জোর চেষ্টা অব্যাহত আছে।

Share Button