রূপগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তাজারুল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার কর্নগোপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপতারকৃত তাজারুল কর্নগোপ এলাকার আমির হোসেনের ছেলে।

রূপগঞ্জ থানার এএসআই আনিছুর রহমান জানান, মাদক ব্যবসায়ী তাজারুল দীর্ঘদিন ধরে কর্নগোপ, তেতলাব, মাসাবসহ রূপগঞ্জ থানার বিভিন্নস্থানে ইয়াবা পাইকারীভাবে বিক্রি করে আসছে। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ৫১ পিছ ইয়াবাসহতাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

Share Button