নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত নারীর (৩০) গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পূর্বাচল উপশহরের ১নং সেক্টরের রাস্তার পাশে কাঁশবনের ভিতর থেকে নারীর মৃতদেহটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান খান জানান, বৃহস্পতিবার দুপুরে পূর্বাচল উপশহরের ১নং সেক্টরের ৪০৫ নং রাস্তার পাশে কাঁশবনের ভিতরে নারীর মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত নারীর গলাকাটা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
