আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে খরিপ-২/২০১৯-২০ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে-ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি পুনর্বাসন কর্মসুচীর আওতায় বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র মধুপুরে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান এর স্বাগতিক বক্তব্যের মাধ্যমে এ উদ্বোধনী অনুষ্ঠানের শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আহমেদ পলির সভাপতিত্বে এবং অতিরিক্ত বৃষি অফিসার আদনান বাবুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকগণ। উপজেলার ৫০ জন কৃষকের মাঝে মাসকলাই ৫ কেজি, এমওপি সার ৫ কেজি, এবং ডিএপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।
