রূপগঞ্জ ইউনিয়নকে আধুনিকায়নের স্বপ্ন দেখেন হাজী মো. আবু মাসুম

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা পর থেকেই ভোটারদের সঙ্গে পরিচিতি পেতে প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। তাদের মধ্যে রূপগঞ্জ এলাকার সমাজসেবক ও তরুণ ছাত্রনেতা হাজী আবু মাসুম এ ইউনিয়নে চেয়ারম্যানপদে প্রতিদ্বন্দিতা করবেন বলে জানা যাচ্ছে । তাই নিজ এলাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন হাজী আবু মাসুম এবং তার কর্মীরা । রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের বিভিন্ন অসহায় এবং অবহেলিত মানুষের কাছে গিয়ে তাদের দুঃখের কষ্টের কথা শুনে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে হাজী আবু বলেন । রূপগঞ্জ ইউপি নির্বাচনে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দাদের দুঃখ দুর করতে রূপগঞ্জ শহরের পাশে হলেও আধুনিক সুযোগ সুবিধা নাই। তাই আমি নির্বাচিত হলে সকল সুযোগ সুবিধা দেয়ার চেষ্টা করবো এবং এই রূপগঞ্জ ইউনিয়ন কে একটি আধুনিক ইউনিয়ন হিসাবে সকলের কাছে পরিচয় করে তুলবো।

Share Button