স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী প্রেসক্লাবের সাংবাদিকদর সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী উপজেলা প্রশাসন নবাগত ইউএনও নুর আহমেদ মাসুম ২৬ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যােগদানের পর ১ সেপ্টেম্বর রােববার বিকেল ৪টায় ইউএনও কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন। এর আগে ইউএনওকে ফুলের তােড়া দিয়ে শুভেচ্ছা জানান নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক। পরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি-মােহনা টেলিভিশন ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ওমর ফারুক, সাধারণ সম্পাদক-চ্যানেল টুয়েন্টিফোর ও সমকাল প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, কােষাধ্যক্ষ-আরটিভি ও দৈনিক খােলা কাগজ প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চল, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম, দৈনিক মানবজমিন ও বাংলাদেশের খবর প্রতিনিধি এম. সাইফুর রহমান, দৈনিক দিনকাল ও দৈনিক বায়ান্নোর আলাে প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, দৈনিক ভােরের দর্পণ ও যুগের আলাে প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, আমাদের প্রতিদিন প্রতিনিধি শেখ মােঃ নুর ইসলাম, দৈনিক জনতা প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক সকালের খবর প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, দৈনিক চাঁদনী বাজার প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় ইএনও নুর আহমেদ মাসুম সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশ করে প্রশাসনকে সার্বিকভাবে সহযােগিতার মাধ্যমে প্রশাসনের সাথে একযােগে কাজ করে উপজেলার উন্নয়নে অংশ নেয়ার আহবান জানান।
